ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে ৫.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৩ জুন ২০২৩
ভারতে ৫.২ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্প - প্রতীকী ছবি

ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়া দিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ‘ভূমিকম্পের মূল মাত্রা ছিল ৫ দশমিক ৪। এটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে এটির।’

Advertisement

আরো পড়ুন>> ঘূর্ণিঝড় সতর্কতা সত্ত্বেও সৈকতে ঘুরতে গিয়ে নিহত ১, নিখোঁজ ২

জম্মু-কাশ্মীরে উৎপত্তি হলেও ভারতের রাজধানী দিল্লি থেকেও এর কম্পন টের পাওয়া গেছে। ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর থেকেও ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।  

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!