ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ৩১ মে ২০২৩
নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি

নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

বুধবার দক্ষিণ উপকূলে অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে সিএনবিসি এ খবর জানিয়েছে। 

ভূমিকম্প আঘাত হানা ওই অঞ্চলের বেশিরভাগই জনবসতিহীন।

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। মূল ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

Advertisement

ভূমিকম্প কেন্দ্রস্থলের নিকটতম শহর ইনভারকারগিলের একজন সিটি কাউন্সিলের কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে- এমন কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!