এদিকে ভূমিকম্পের কারণে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটের দিকে হোক্কাইডোর দক্ষিণ উপকূলের চিটোসে এবং অন্যান্য অংশে অনুভূত হয়েছে।
.png)
পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানায়, দক্ষিণ হোক্কাইডোর উরাকাওয়ার ১৪০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চলও কেঁপে উঠেছে।
এদিকে ভূমিকম্পের কারণে হোক্কাইডোর তোমারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও আওমোরির পারমাণবিক জ্বালানি স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় কোনও অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়নি বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে হোক্কাইডো রেলওয়ে কোম্পানি স্থানীয় কিছু ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করেছে। সাপোরোতে পাতাল রেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব জাপান রেলওয়ে করপোরেশন ও হোক্কাইডো রেলওয়ের মতে, হোক্কাইডো, তোহোকু, জোয়েৎসু এবং হোকুরিকু শিনকানসেন লাইনে বুলেট ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
সূত্র: কিয়োডো নিউজ।