ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:৪৩, ৫ জুন ২০২৩
বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে। 

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া আটটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে কেঁপে উঠেছিল। ঐ ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। নতুন বছরের শুরুর দিনে সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

একই দিন ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে ভরতের হরিয়ানার ঝাজ্জার এলাকা রাত কেঁপে ওঠে। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কাছাকাছি ছিল। রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।

সেসময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয় বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সূত্র: লাইভ মিন্ট

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!