ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ২২ মে ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া
সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

স্থানীয় সময় রোববার গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পের পর অবশ্য কোনো ধরনের ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে সেটি আঘাত হানে।

গ্রামীণ হামবোল্ট কাউন্টির অধীনস্ত এই এলাকায় প্রায় এক হাজার জন লোক বাস করেন।

Advertisement

ইউএসজিএস অনুসারে, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের মুষ্টিমেয় অন্য শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প বেশ নিয়মিত বিষয়। গত বছরের ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর অঙ্গরাজ্যটিতে কমপক্ষে ২০ জন আহত এবং দুজন প্রাণ হারিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!