ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকাই ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ৫ মে ২০২৩
ঢাকাই ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা জেলার দোহার উপজেলায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

Advertisement

এর আগে, ৩০ এপ্রিল চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ঐ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই এলাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!