বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেপ্টেম্বরে পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। ভাঙ্গা স্টেশনটি হবে আন্তর্জাতিক মানের। এখানে সর্বমোট ১০টি লাইন তৈরি করা হবে।
.png)
তিনি আরো বলেন, বামনকান্দা রেলস্টেশনে ৬টি ট্রেনলাইনের কাজ শেষের পথে। বাকি চারটি রেললাইন পরে নির্মাণ করা হবে। জায়গা রাখা হয়েছে। নতুন চারটি লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচল করবে।
এ সময় উপস্থিত ছিলেন- রেল সচিব মো. হুমায়ুন কবির, পদ্মা রেলসেতু প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, এডিশনাল এসপি (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম প্রমুখ।