ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাংলাদেশের পাশাপাশি ভারতেও আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ৫ মে ২০২৩
বাংলাদেশের পাশাপাশি ভারতেও আঘাত হানল ভূমিকম্প
প্রতীকি ছবি

প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্পের খবর পাওয়া যায়। এর আগে এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প হলেও, এবার ভারত ও বাংলাদেশে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদে‌শ ও ভার‌ত। শুক্রবার বাংলা‌দে‌শের স্থানীয় সময় সকাল ৫টা ৫৭ মি‌নি‌টে এই কম্পন অনুভূত হয়েছে। এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মা‌র্কিন ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা ইউএস‌জিএস বলছে, বাংলাদেশ ও ভার‌তে আঘাত হানা এই ভূ‌মিক‌ম্পের মাত্রা ‌রিখটার স্কেলে ছিল ৪ দশ‌মিক ৯।

Advertisement

আরো পড়ুন>> ভারতের মণিপুর রাজ্যে কারফিউ জারি

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিক জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। পরে তা কমিয়ে ৪ দশমিক ৩ বলে জানায়। আর ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সূত্র: ইউএস‌জিএস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!