পাকিস্তানের বেশ কয়েকটি শহরে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।
.png)
পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৮৭ কিলোমিটার।
আরো পড়ুন>> ইউক্রেন গোয়েন্দা সংস্থার ৭ জনকে আটক করেছে রাশিয়া
চলতি বছরের মার্চে পাকিস্তানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। ধসে পড়ে বেশ কিছু ভবন।
লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাকি মারওয়াতসহ অন্যান্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের অক্টোবরে খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও জম্মু-কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১ লাখ মানুষ। এবং অনেক মানুষ আহত হন।
সূত্র: জিও নিউজ