ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউনেস্কোতে ফিরছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ১২ জুন ২০২৩
ইউনেস্কোতে ফিরছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাংস্কৃতিক ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোতে পুনঃরায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বকেয়া থাকা ৬০০ মিলিয়ন ডলারও পরিশোধ করবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

সোমবার (১২ জুন) ইউনেস্কোর মহাপরিচালক আওডরে আজৌলকে এক বিশেষ সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দূত।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের আধিপত্য কমাতেই ফের ইউনেস্কোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ শিক্ষা ও বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘের এই সংস্থাটি সিদ্ধান্ত নিয়ে থাকে।

Advertisement

গত সপ্তাহে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ইউনেস্কোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। শিগগিরই এই মার্কিন সিদ্ধান্ত সভায় পেশ করা হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!