ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রথমবার আকাশে উড়ল চীনে তৈরি যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ২৮ মে ২০২৩
প্রথমবার আকাশে উড়ল চীনে তৈরি যাত্রীবাহী বিমান
সংগৃহীত - বিবিসি

উন্নত প্রযুক্তিতে প্রথম সারিতে রয়েছে চীন। বর্তমান বিশ্বে প্রায় সবকিছুই তৈরি করছে চীন। কিন্তু এর আগে কখনো যাত্রীবাহী বিমান তৈরি করেনি চীন। এবার প্রথমবারের মতো আকাশে উড়ল চীনের তৈরি যাত্রীবাহী বিমান। 

চীনের কম্যাক কোম্পানি সংবাদমাধ্যমকে বলেছে, তারা পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১৫০টি সি ৯১৯ বিমান তৈরি করার পরিকল্পনা করছে।

চীনের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত যাত্রীবাহী বিমান তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করেছে। রোববার (২৮ মে) ভোরে চীনা নগরী সাংহাই থেকে রাজধানী বেইজিংয়ের দিকে যাত্রা করে সি৯১৯ মডেলের এই বিমানটি। প্রথম বাণিজ্যিক যাত্রায় চীনের এই বিমানে যাত্রী ছিল ১৩০ জনেরও বেশি। 

Advertisement

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, চীনের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত যাত্রীবাহী বিমান তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করেছে।

আরো পড়ুন>> মঙ্গল গ্রহের মতো আবাসে বাস করবেন এক নারী 

রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, সি৯১৯ মডেলের এই বিমানটি রোববার ভোরে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাওয়ার সময় সাংহাইয়ের আকাশে উড্ডয়ন করছে। চীনে তৈরি যাত্রীবাহী বিমানটি সফল যাত্রা করলো।

সংবাদমাধ্যম বলছে, ফ্রান্সের এয়ারবাস এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির বিমানগুলোর একক আধিপত্য ভাঙার লক্ষ্য নিয়ে কমার্শিয়াল এভিয়েশন কর্পোরেশন অব চায়না (কম্যাক) এই বিমানটি তৈরি করেছে। 

কিন্তু ১৬৪ আসনের এই চীনা বিমানটি তৈরিতে ইঞ্জিন এবং এভিওনিক্সসহ পশ্চিমা উপাদানগুলোর ওপর অনেক বেশি নির্ভর করা হয়েছে। মাত্র তিন ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছায় বিমানটি। পরে বেইজিং থেকে বিমানটির আবারো চীনা উপকূলীয় শহরে ফিরে আসে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপুষ্ট চায়না ইস্টার্ন এয়ারলাইন এরইমধ্যে পাঁচটি বিমানের অর্ডার দিয়েছে। অন্যদিকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১৫০ টি প্লেন তৈরি করার পরিকল্পনা নেওয়া কম্যাক বলছে, তারা এরইমধ্যে সি ৯১৯ মডেলের জন্য ১২০০টিরও বেশি অর্ডার পেয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!