করোনার নতুন ভেরিয়েন্ট এক্সবিবি শক্তিশালী হয়ে ওঠায় নতুন ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করছে চীন সরকার। বলা হচ্ছে, জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। গত বছর চীন তার ‘জিরো কোভিড’ নীতি থেকে হঠাৎ সরে আসে।
চীনা মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান বলেন, ‘এক্সবিবি ওমিক্রন সাবভেরিয়েন্টের জন্য দুটি নতুন টিকা অনুমোদন পেয়েছে। আরো তিন থেকে চারটি ভ্যাকসিন শীঘ্রই অনুমোদন পাবে’। এবয় বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
.png)
আরো পড়ুন>> জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত বেড়ে ৪
এখনকার প্রাদুর্ভাবে ভয়াবহতা কম হবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিপুল বয়স্ক মানুষের মৃত্যুহার কমাতে চাইলে জোরালো টিকাদান কর্মসূচির পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে হবে।
বেইজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার গত মাস থেকে বেশি। এপ্রিলের শেষ দুই সপ্তাহে প্রচলিত সংক্রামক রোগ হিসেবে ফ্লুকে ছাড়িয়ে গেছে করোনা। এমন অবস্থায় ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট।
সূত্র: এনডিটিভি