ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৬ মে ২০২৩
জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত বেড়ে ৪
ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে বন্দুক হামলার ঘটনা। জাপানের নাকানো প্রদেশে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি জাপানের প্রশাসন।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবং হামলার বিষয়ে বিভিন্ন তথ্য উল্লেখ করেছে এই প্রতিবেদনে।

Advertisement

আরো পড়ুন>> দেশত্যাগে নিষেধাজ্ঞা, যা বললেন ইমরান খান

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মাসানোরি আওকি (৩১)। তার বাবা একজন স্থানীয় রাজনৈতিক নেতা। তিনি ঠিক কি কারণে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাকানোর প্রত্যন্ত এক অঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। হামলাকারী যুবক সিটি অ্যাসেম্বলি স্পিকার মাসামিচি আওকির ছেলে। তার প্রথম শিকার ছিল এক নারী। প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে যুবক।

সন্দেহভাজন ওই যুবককে আটক করতে গেলে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় সে। তবে চতুর্থ আরেকজন বৃদ্ধা কিভাবে নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!