বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগরের, ৫ জন নারায়ণগঞ্জের এবং ১ জন করে ময়মনসিংহ, রাজশাহী ও সিরাজগঞ্জের বাসিন্দা।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭৯৩ টি নমুনা সংগ্রহ ও ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ।
এতে আরো বলে হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬১২৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।