ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বজ্রপাতে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২৪ মে ২০২৩
টেকনাফে বজ্রপাতে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রহমত উল্লাহ ঐ এলাকার মৃত সোনা আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, বুধবার সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। হঠাৎ বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এ সময় বজ্রপাতে কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরিদর্শক মছিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!