ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে দেয়াল ধসে প্রাণ গেল নুরুলের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ২০ মে ২০২৩
কক্সবাজারে দেয়াল ধসে প্রাণ গেল নুরুলের
ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে নুরুল হুদা প্রকাশ পুতু (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত নুরুল হুদা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে।

শনিবার সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থানে জনৈক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ছিল। ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নুরুল হুদা ও আহত অজ্ঞাত আরো এক ব্যক্তি। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে তারা আহত হন। পরে ওই দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল হুদাকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Advertisement

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!