বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাজারহাটি গ্রামের বাসিন্দা। আহত আব্দুল ওয়াদুদ মানিকও একই গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, ফেরদৌস ও মানিক মোটরসাইকেলযোগে বগুড়ার শেরপুর উপজেলা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাসের ধাক্কায় দুইজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে ফেরদৌসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর মানিককে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
.png)
ওসি আরো জানান, মোটরসাইকেলে ধাক্কা দেওয়া বাসটি হেফাজতে নেয়া সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।