ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৩০ এপ্রিল ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাড়ি চাপায় এলাইছ মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বশিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাইছ মিয়া উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা যায়, এলাইছ মিয়া পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। পথে মহাসড়কের পাশে বশিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!