মৃত জাহিদ হাসান ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল গ্রামের তাজ উদ্দিনের ছেলে। জাহিদের বাবা টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালান।
জানা যায়, দুপুরে জাহিদ ও তার দুই বন্ধু পুকুরে গোসল করতে যায়। এ সময় জাহিদ ডুব দিয়ে পুকুরের পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও জাহিদকে পানি থেকে উঠতে না দেখে তারা বাড়িতে এসে খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে জাহিদকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।