বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হোসেনপুর পৌরশহর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল মিয়া একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ গোসল থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে পুকুরে যান। সেখানে গিয়ে তারা উজ্জ্বলকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উজ্জ্বলকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ আল শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।