ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১৩ মে ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুরে ডুবে সাদমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিলকেন্দুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাদমান একই গ্রামের শাকিল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, সকালে সাদমানের পরিবারের সবাই ঘরে ছিলেন। এ সময় শিশু সাদমান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুর পাড়ে চলে যায়। পরে পুকুর পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায় সে। শিশুটিকে তার দাদা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!