শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) এবং ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল ঐ দুই খালাতো ভাই-বোন। শুক্রবার সকাল ১০টা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করেন। তবে তাদের সন্ধান মেলেনি। দুপুর আড়াইটার দিকে নানাবাড়ির পাশের মহারশি নদীর পানি থেকে ঐ দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।