ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ১২ মে ২০২৩
রাজবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার নবুওসিমুদ্দিন পাড়ার বাদল মন্ডলের ছেলে ১১ বছরের মিরাজ মন্ডল ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী চড়পাড়া গ্রামের হাসান শেখের ছেলে দুই বছরের ইয়াছিন শেখ।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান জানান, বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে পুকুরে নামে মিরাজ। এরপর পানিতে তলিয়ে যায় সে। একপর্যায়ে বিকেল ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

অপরদিকে, বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় শিশু ইয়াছিন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!