ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ১২৬ জনের মৃত্যু, সংক্রমণ ৩৪ হাজার ৭৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৬ মে ২০২৩
বিশ্বে করোনায় ১২৬ জনের মৃত্যু, সংক্রমণ ৩৪ হাজার ৭৯
ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক ভাবে কমেছে। করোনাভাইরাসে ১২৬ জনের মৃত্যু ও ৩৪ হাজার ৭৯ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৮২ হাজার ৬৯৩ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ হাজার ৫৯০ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৪৮২ জন।

শুক্রবার (২৬ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে জার্মানি। দৈনিক মৃত্যুর তালিকায় জার্মানির যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর অবস্থান।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮০ জন এবং মারা গেছেন ১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ১১ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৩৬ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন।

জার্মানিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ২০৯ জন।

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!