ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পৃথিবীর প্রথম ফাইভজি প্রমোদতরী বানাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২৩ মে ২০২৩
পৃথিবীর প্রথম ফাইভজি প্রমোদতরী বানাবে চীন
সংগৃহীত

বর্তমানে সারা বিশ্বে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে চীন। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন সব প্রযুক্তি তৈরি করছে চীন। এবার বিশ্বে প্রথম ফাইভজি প্রমোদতরী বানাতে যাচ্ছে চীন। এর আগে এমন সব নতুন প্রযুক্তির উদ্ভাবন করে আলোচনার শীর্ষে রয়েছে চীন।

ফাইভজি প্রমোদতরী নির্মাণ করতে যাচ্ছে চীন। এর নাম হবে আদোরা ম্যাজিক সিটি। অভিজাত এই প্রমোদতরী শিঘ্রই সাংহাইতে উন্মুক্ত করা হবে। চলতি বছরের শেষ দিকেই পরিষেবা কার্যক্রম শুরু করবে এটি।

অনন্য সব অভিজ্ঞতার পাশাপাশি সম্মিলন ঘটবে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির। প্রমোদতরীটি নকশা প্রণয়ন ও প্রস্তুত করেছে ক্রুজ টেকনোলজি ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (সিসিটিডি) এবং সাংহাই ওয়াইগাওকিয়াও শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড। 

Advertisement

আরো পড়ুন>> আট মামলায় জামিন পেলেন ইমরান খান

৩২৩ দশমিক ৬ মিটার দৈর্ঘ্য ও ১ লাখ ৩৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন শিপটি যাত্রী পরিবহন করবে ৫ হাজার ২৪৬ জন। চীনের সাংহাই থেকে পার্শ্ববর্তী দেশের বন্দরগুলোয় যাওয়া আসা করবে শিপটি। তৈরি করা হবে দীর্ঘমেয়াদি জলপথ। গুরুত্ব দেওয়া হবে অন্যান্য দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক সেতুবন্ধনের ব্যাপারে। 

আদোরা ম্যাজিক সিটিতে ফাইভজি সংযোগের দায়িত্ব নিয়েছে চায়না টেলিকম। অত্যাধুনিক ওয়াই-ফাই ও মোবাইল ফাইভজি পরিষেবা সার্বক্ষণিক যুক্ত হবে যাত্রীদের। 

সিএসএসসি কার্নিভ্যাল ক্রুজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চেন রানফেং দাবি করেছেন, ফাইভজি প্রমোদতরী শিল্পের বাজারে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা সমুদ্রপথে ভ্রমণে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছি। 

সূত্র: সিজিটিএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!