ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বার্গারের দাম ৭৫ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০০, ২০ মে ২০২৩
বার্গারের দাম ৭৫ হাজার টাকা!
বার্গার - ফাইল ছবি

বার্গার খেতে কার না ভালো লাগে। তবে একটি ভালো মানের বার্গারের জন্য কত খরচ করতে প্রস্তুত আছেন আপনি? ১৫০, ২০০, ৩০০ কিংবা হাজার টাকা। কিন্তু একটি বার্গারের দাম যদি হয় প্রায় ৭৫ হাজার টাকা, তাহলে যে কারও চোখ নিশ্চয়ই কপালে উঠবে।

এমনই একটি ‘দামি’ বার্গার মিলবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে। সেখানকার একটি রেস্তোরাঁ নতুন এক চিজবার্গার বাজারে আনতে যাচ্ছে। ওই বার্গারের দাম ৭০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৪ হাজার ৯০০ টাকার বেশি)।

মার্কিন ওই রেস্তোরাঁর নাম ড্রুরি বিয়ার গার্ডেন। ফিলাডেলফিয়ার মিডটাউন ভিলেজে চালু হচ্ছে রেস্তোরাঁটি। উদ্যোক্তারা আশা করছেন, মূলত বার্গারপ্রেমীদের জন্য পছন্দের জায়গা হবে রেস্তোরাঁটি।

Advertisement

আরো পড়ুন>> সাপের কারণে বিদ্যুৎহীন ১৬ হাজার মানুষ

কিন্তু একটি বার্গারের এত দাম কেন? কী দিয়ে বানানো হবে এই বার্গার? এ বিষয়ে বিয়ার গার্ডেন রেস্তোরাঁর মালিকদের একজন জর্জ টিসিওরিস বলেন, বার্গারটিতে রয়েছে আয়ারল্যান্ডে তৈরি বেশ পুরোনো পনির। আরও রয়েছে মধু, তাজা কালো ট্রাফলি (বিশেষ ধরনের মাশরুম), গ্রিল করা লবস্টার। আর এ বার্গারের নাম ওয়াগয়ু স্টেক বার্গার।

জর্জ টিসিওরিস বলেন, ‘বিশ্বজুড়ে অসংখ্য মানুষের প্রিয় খাবারের তালিকায় রয়েছে বার্গার। আমরা গ্রাহকদের পাতে অসাধারণ, সৃজনশীল ও মজাদার খাবার তুলে দিতে পারব, এটা ভেবে আমরা বেশ আনন্দিত।’

শিগগিরই চালু হতে যাচ্ছে রেস্তোরাঁটি। চলছে শেষ সময়ের প্রস্তুতির কাজ। এরপরই গ্রাহকেরা ৭৫ হাজার টাকার বিনিময়ে আইরিশ পনির মেশানো বার্গারের স্বাদ নিতে পারবেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!