ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার টাকা 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২৯ এপ্রিল ২০২৩
এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার টাকা 
১৯ কেজি ওজনের বোয়াল মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ১৯ কেজি ওজনের এক বোয়াল মাছ বিক্রি হয়েছে ৪৫ হাজার ৬০০ টাকায়।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটে মৎস আড়তে প্রকাশ্য নিলামে মাছটি কেনেন ৫ নম্বর ফেরীঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়তে প্রকাশ্য নিলামে ১৯ কেজি ওজনের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় কিনেছি। মাছটি দড়ি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়েছে। মোবাইলে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করবো।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাছ রাজবাড়ী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!