ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ১৬ মার্চ ২০২৩
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
স্বর্ণ - ফাইল ছবি

বিশ্ববাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। এর আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর দ্রুতগতিতে বাড়ছিল। বাড়তে বাড়তে গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক আকস্মিক বন্ধ হয়ে গেছে। সেই রেশ না কাটতেই সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে।

Advertisement

পরিপ্রেক্ষিতে আর্থিক খাত নিয়ে আরো পরিষ্কার ধারণা চাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বুঝেশুনে বিনিয়োগ করছেন তারা। এতে স্বর্ণে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

আরো পড়ুন>> প্রকাশ্য রাস্তায় ইট দিয়ে পুত্রবধূর মাথা ফাটালেন শ্বশুর!

বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯১২ ডলার ৪৮ সেন্টে। আগের কার্যদিবসে (বুধবার) বেঞ্চমার্কটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছিল ১৯২৪ ডলার ৬৩ সেন্টে।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যের পতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৯১৫ ডলার ১০ সেন্টে। আগের দিন যা ছিল ১৯৩১ ডলার ৩০ সেন্ট। 

জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণা প্রধান হারিশ ভি বলেন, মার্কিন ব্যাংকিং সেক্টর সংকটের পর নিজেদের অর্থ রাখার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দাম বৃদ্ধির সূত্রপাত ঘটেছে। তবে টেকনিক্যাল কারণে এদিন নিম্নমুখী হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!