গত মঙ্গলবার (১৪ মার্চ) শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ বলছে, ২৬ বছর বয়সী ওই পুত্রবধূর নাম কাজল। তিনি বাইরে চাকরি করে উপার্জন করতে চাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করেন শ্বশুর।
.png)
কাজলের স্বামীর নাম প্রবীণ কুমার। কাজল বাইরে কোনো একটা চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার শ্বশুর। মঙ্গলবার কাজল চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন।
আরো পড়ুন>> গ্রেফতার করতে ব্যর্থ হয়ে ইমরানকে সংলাপের প্রস্তাব শাহবাজের
ভিডিও চিত্রে দেখা গেছে, চাকরির সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রেমনগরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাজল। এটা দেখে কাজলের শ্বশুর একটি ইট নিয়ে তার মুখোমুখি চলে আসেন। একপর্যায়ে ইট দিয়ে তিনি কাজলের মাথায় বারবার আঘাত করতে থাকেন। কাজল পালানোর চেষ্টা করলে শ্বশুর ইট নিয়ে তাকে তাড়া করেন।
এ ঘটনার পর কাজলকে তার স্বামী প্রবীণ দ্রুত উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, এ ঘটনায় ফরিদাবাদে থাকা কাজলের মা–বাবার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি