নিহত মো. শাহীন দেওয়ান উপজেলার বাউশিয়া ইউপির পুরান বাউশিয়া গ্রামের মৃত আব্দুল বারেক দেওয়ানের ছেলে। তিনি পুরান বাউশিয়া এলাকার আকিজ ইস্পাত কারখানায় ডেলিভারি সেকশনে কাজ করতেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নিহতের ভাতিজা শুভ দেওয়ান বলেন, সোমবার সকালে কাজ করার সময় স্টিল মিলের ভিতরে স্তূপ করে রাখা রড চাচার ওপরে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এদিকে শ্রমিক নিহতের বিষয়ে বারবার চেষ্টা করেও আকিজ ইস্পাত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বছরের ১৯ অক্টোবর ক্রেন থেকে ম্যাগনেট পড়ে আবুল কালাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ঐ দুর্ঘটনার পর সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন শ্রমিকরা। কর্তৃপক্ষের গাফিলতির জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ কারখানা শ্রমিকদের।
গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।