ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের ৭ দিনের মাথায় সোনা-গহনা নিয়ে চম্পট নববধূর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ১৪ মার্চ ২০২৩
বিয়ের ৭ দিনের মাথায় সোনা-গহনা নিয়ে চম্পট নববধূর!
ছবি: প্রতীকী

বিয়ের কয়েক দিন পর্যন্ত গুছিয়ে সংসার করেছিলেন তরুণী। তার আচরণে কেউ বুঝতেই পারেনি যে, তলে তলে তিনি অন্য পরিকল্পনা করছেন। সাতদিন পরেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালেন স্ত্রী।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় এ ঘটনাটি ঘটেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কিছু দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছিলেন যুগল। গ্রামের বাড়িতে সাতদিন তারা সংসারও করেন। শ্বশুরবাড়ির সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন নববধূ। স্বামীর সঙ্গেও তার বনিবনা হয়েছিল। কিন্তু গত শুক্রবার যুবক বাড়ি ফিরে দেখেন, স্ত্রী বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে যুবক লক্ষ্য করেন, স্ত্রীর সঙ্গে তার যাবতীয় গয়নাগাটিও গায়েব হয়ে গিয়েছে। বেশ কিছু নগদ টাকাও পাওয়া যাচ্ছে না।

Advertisement

আরো পড়ুন>> পাঁচ বছর ধরে স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভাঙ্গতেই ধর্ষণ মামলা!

এর পরেই যুবক বুঝতে পারেন, তার স্ত্রী হারিয়ে যাননি। বরং স্বেচ্ছায় পালিয়ে গিয়েছেন। স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে অগত্যা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

যুবক পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী গ্রামেরই একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বিয়ের আগে থেকেই এ কথা তিনি জানতেন। আলোচনার পরেই তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর যে পুরনো প্রেমিকের হাত ধরে স্ত্রী এ ভাবে পালিয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি তিনি।

যুবকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক যুগলকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কেন ওই তরুণী বিয়েতে সম্মত হওয়ার পরেও পালিয়ে গেলেন, তিনি আদৌ প্রেমিকের সঙ্গেই পালিয়েছেন কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!