এলাকাবাসী জানায়, রোববার দুপুরে এক কিশোরীর সঙ্গে চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের বিয়ের আয়োজন চলছিল। এরই মধ্যে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনিক চৌধুরী ওই বাড়িতে হাজির হন। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যান বর ও তার সহযাত্রীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী বলেন, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে ওই কিশোরীর বাবা-মায়ের কাছ থেকে।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ও ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন।