ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে বিরোধ, শ্বশুরবাড়ি এলাকায় মিলল যুবকের লাশ 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৭ মার্চ ২০২৩
স্ত্রীর সঙ্গে বিরোধ, শ্বশুরবাড়ি এলাকায় মিলল যুবকের লাশ 
যুবকের লাশ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আকতার হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল এবং থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত আকতার হোসেন মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকতার হোসেন পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত বছরের আগস্ট মাসে চাঁদপুরের রাজারগাঁও পাঞ্চায়াত বাড়িতে বিয়ে করেন আকতার। গত ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় বসবাস করা নিয়ে স্ত্রীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

Advertisement

নিহতের স্ত্রী আকলিমা আক্তার জানান, আকতার হোসেন তাদের বাড়িতে যাননি। সকালে তাদের পাশের গ্রামে আকতারের লাশ উদ্ধারের খবর পান তিনি।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা স্পষ্ট হওয়া যায়নি।

হাজীগঞ্জ থানা ওসি জোবায়ের সৈয়দ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!