ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ওপেন এই প্রতিযোগিতায় ১০টি দেশের ৩৭ জন সাঁতারুকে পেছনে ফেলেন তোফায়েল। প্রতিভাবান সাঁতারু তোফায়েল বাংলাদেশ সাঁতার ফেডারেশনের তত্ত্বাবধানে ক্যাম্পে ছিলেন।
১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জেতেন তোফায়েল। এছাড়া ২০০ মিটার ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী।
.png)
বিকেএসপির শিক্ষার্থীরা এশিয়ান ওপেন সাঁতারে অংশ নেয়। সাঁতারের এই দলের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিকএেসপির সাঁতার বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান।