ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৬ দিনের রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে খাঁচায় বাঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২১
৬ দিনের রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে খাঁচায় বাঘ
ছবি: সংগৃহীত

৬ দিন রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে খাঁচায় ঢুকলো রয়েল বেঙ্গল টাইগার। বাঘকে ধরার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে দেওয়া হয় মাংস। ঘটনাটি ঘটেছে ভারতের কুলতুলির ডোঙাজোড়ায় শেখ পাড়ার জঙ্গলে।

বন দফতর থেকে জানানো হয়েছে, ২টি চেতনানাশক টেবলেট খাওয়ানোর পর বাঘটি ধরা সম্ভব হয়েছে। বাঘকে কাবু করতে এর আগে রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান। তারপর বুধবার সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় মরিচ বোমা।

আরো পড়ুন: শেয়ালের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

কুলতলির ডোঙাজোড়ায় শেখ পাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গিয়েছিল। জাল ছিঁড়ে বাঘটি বের হওয়ার চেষ্টা করে এমন প্রমাণও মেলে। কিন্তু বন দফতরের কর্মীরা তাকে ধরতে পারেনি। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের দেখা মেলেনি।

আরো পড়ুন: মাঝরাতে লেডিস হোস্টেলে চিতাবাঘের আক্রমণ, আহত ১৫

এর আগে পুরো জায়গাটা ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেয়া হয়েছিল। উল্টো দিকেই রয়েছে পিয়ালি নদী। সেদিকে বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। রোববার রাতে বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে। সোমবার সকালে জল সংলগ্ন ভেজা মাটিতে বাঘের আঁচড়ের দাগ দেখা যায়। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। এটাই চিন্তা বাড়িয়েছিল বন দফতরের।

সূত্র: এবিপি আনন্দ

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!