[ দেশজুড়ে ]
মুরগির খাঁচায় আটকা পড়া মেছো বাঘ গেল বনে
মুরগির খাঁচায় আটকা পড়া মেছো রাঘ: ছবি ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় খাঁচায় আটকা পড়া একটি মেছো বাঘের বাচ্চাকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে মেছো বাঘটি অবমুক্ত করে কলাপাড়া বন বিভাগ।
এর আগে শুক্রবার রাতে কলাপাড়া পৌর শহরের ৪ ওয়ার্ডের সমাজ কল্যাণ এলাকায় জুঁই জোহরা মঞ্জিলে একটি মুরগির খাঁচায় মেছো বাঘটি আটকা পড়ে। পরে মেছো বাঘটি উদ্ধার করে কলাপাড়া বন বিভাগের সদস্যরা।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা আবদুস সালাম ডেইলি বাংলাদেশকে বলেন, খবর পেয়ে আমরা মেছো বাঘটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে মেছো বাঘটির বয়স দুই বছর। জেলা বন কর্মকর্তার নির্দেশে এটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!