ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্রিটিশ পার্লামেন্টে জিন্স, স্লিভলেস পোষাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২১
ব্রিটিশ পার্লামেন্টে জিন্স, স্লিভলেস পোষাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের সংসদ সদস্যদের পোশাকের ব্যাপারে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন স্পিকার স্যার লিন্ডসে হোয়েল। ভার্চুয়াল অধিবেশন শেষে এখন পার্লামেন্টে আসার সময় পোশাকের ক্ষেত্রে এই আচরণবিধি ও সৌজন্যতাবোধ মানার আহ্বান জানিয়েছেন তিনি।

লিন্ডসে হোয়েল জানিয়েছেন, সংসদ সদস্যদের পার্লামেন্টে আসার সময় মানসম্মত পোশাক পরতে হবে। এমনকি জিন্স ও স্লিভলেস পোশাক পরে পার্লামেন্টে আসা যাবে না বলেও জানান স্পিকার।

তিনি বলেন, সংসদ সদস্যদের ফর্মাল পোশাক পরা উচিত। সংসদ সদস্যদের জিন্স, টি-শার্ট, ট্রাউজার, স্লিভলেস পরিধান করে পার্লামেন্টে না আসার আহ্বান জানান তিনি। জুতার ক্ষেত্রেরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাজুয়াল জুতার বদলে ফর্মাল জুতা পরে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার। এমনকি পুরুষদের অবশ্যই টাই ও জ্যাকেট পরতে হবে বলেও জানিয়েছেন তিনি।

লিন্ডসে হোয়েল তার নতুন নির্দেশনায় বলেছেন, এমন পোশাক পরিধান করা উচিত যা সংবিধান, সংসদ, দেশ ও জাতির প্রতি সম্মান প্রদর্শন করে।

এ ব্যাপারে অবশ্য পূর্বসূচির দেখানো পথে হাঁটেননি লিন্ডসে হোয়েল।তার আগের স্পিকার জন বারকো সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট ড্রেস কোড মানতে হবে না বলে জানিয়েছিলেন। তবে সাধারণ ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!