ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
দেওয়ানগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও যন্ত্রাংশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও এর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভেকুর মালিকপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও এর যন্ত্রাংশ জব্দ করেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিন। এ সময় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।
ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!