ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ সংযোগ ]

৪০ উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ ওয়ার্কশপ আয়োজন করল ব্র্যান্ডস্টোরি

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ২৯ নভেম্বর ২০২৬
৪০ উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ ওয়ার্কশপ আয়োজন করল ব্র্যান্ডস্টোরি
৪০ উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ ওয়ার্কশপ আয়োজন করল ব্র্যান্ডস্টোরি

চট্টগ্রামে ৪০ জনের বেশি অনলাইন উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ কর্মশালা আয়োজন করেছে গ্রোথ কনসালটিং প্রতিষ্ঠান ব্র্যান্ডস্টোরি।

গতকাল শনিবার চার ঘণ্টার এ কর্মশালায় অর্গানিক কনটেন্ট, মার্কেটিং সাইকোলজি, কাস্টমারের আচরণ এবং সেলস গ্রোথের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি, কাস্টমারের চাহিদা ও আচরণ বোঝা, অর্গানিক কনটেন্টের মাধ্যমে ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো এবং কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যবসায়িক চ্যালেঞ্জ ও প্রশ্ন নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ছিল।

কর্মশালাটি পরিচালনা করে ব্র্যান্ডস্টোরি টিম। এতে মার্কেটিং ও কনটেন্ট নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরাফাত হোসেন বিপুল এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোঃ মিনহাজ উদ্দিন। অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, প্রশিক্ষণ নোট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ব্যবস্থাও ছিল। উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখতে তৈরি করা হয়েছে একটি ফেসবুক গ্রুপ।

২০২৫ সালে ছোট্ট একটি চিলেকোঠার অফিস থেকে মিনহাজ উদ্দিন ও আরাফাত হোসেন বিপুলের হাত ধরে ব্র্যান্ডস্টোরির যাত্রা শুরু হয়। শুরু থেকেই অনলাইন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কনটেন্ট ও মার্কেটিংয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে অনলাইন উদ্যোক্তাদের জন্য তিন মাসের গ্রোথ পার্টনারশিপ, কনটেন্ট স্ট্র্যাটেজি, মাসিক কনসালটেন্সি এবং মার্কেটিং পরিকল্পনা ও কৌশলসহ বিভিন্ন সেবা দিচ্ছে ব্র্যান্ডস্টোরি। এসব সেবার মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড পরিচিতি, কাস্টমার সম্পৃক্ততা ও সেলস গ্রোথে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

ওয়ার্কশপটি আয়োজনে সহযোগিতা করেছে ইতমিনান, ভূঁইয়া মার্ট এবং অনলাইন টেকনিক্যাল সাপোর্ট।

 

 

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/এসআই
সংযোগ জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!