ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

থানায় নাপিত আসায় জরিমানা গুনলেন ৩১ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ২৭ জানুয়ারি ২০২১
থানায় নাপিত আসায় জরিমানা গুনলেন ৩১ পুলিশ
প্রতীকী ছবি

থানার ভেতর চুল কেটে জরিমানার সম্মুখীন হয়েছে প্রায় ৩১ জন পুলিশ। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের এ ঘটনায় অভিযুক্ত পুলিশদের প্রত্যেককেই ২৭৫ ডলার জরিমানা করা হয়েছে।

এ নিয়ে লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়, বেথনাল গ্রিন থানায় একজন দক্ষ নাপিতকে দিয়ে গত ১৭ জানুয়ারি চুল কাটান বেশ কয়েকজন কর্মকর্তা। এ নিয়ে পরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। করোনাবিধি মেনে না চলায় ওই পুলিশ কর্মকর্তাদের জরিমানা করা হয়েছে। 

স্থানীয় পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মার্কাস বার্নেট বলেন, এটা হতাশার যে আমার কর্মকর্তারা করোনার বিধি মানতে পারেননি। যে দুই কর্মকর্তা ওই আয়োজন করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!