ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
উচ্চশিক্ষিত হয়েও দশ বছর ধরে ঘরবন্দি তিন ভাই-বোন
উচ্চশিক্ষিত হয়েও দশ বছর ধরে ঘরবন্দি তিন ভাই-বোনকে উদ্ধার করলো একটি সমাজসেবী সংস্থা। ভারতের গুজরাটের রাজকোটে এ ঘটনা ঘটে।
আনন্দবাজারর প্রতিবেদন অনুসারে, দুই ভাই, এক বোন এবং তাদের বয়স্ক বাবাকে নিয়ে রাজকোটের কিসানপাড়ায় থাকতেন মেহতা পরিবার। অবসর নেয়ার পর মাসিক ৩৫ হাজার টাকা পেনশন পান নবীন মেহতা। তার স্ত্রী ১০ বছর আগে মারা গিয়েছেন। পরিবারে চার সদস্য থাকলেও বাড়িতে শুধুমাত্র নবীনকেই দেখতে পেতেন পড়শীরা।
আরো পড়ুন: ‘নাপিত’ স্বামীতেই সুখী গাইনি ডাক্তার, বাবার মামলায় ভাঙল সংসার
নবীনই সব বাজার করতেন। কিন্তু তার ছেলেমেয়েকে বাইরে কেউ বের হতে দেখেননি। নবীনের বড় ছেলে আইনজীবী ছিলেন। ছোট ছেলে অর্থনীতিতে স্নাতক এবং মেয়ে সাইকোলজিতে স্নাতকোত্তর। প্রত্যেকেই উচ্চশিক্ষিত।
আরো পড়ুন: লাশ দেখে চেনার উপায় নেই, সারা শরীরে খুনিদের নৃশংসতা
এক প্রতিবেশী জানান, নবীনকে প্রায়ই দেখা গেলেও তার ছেলেমেয়েদের চোখে পড়তো না। ভাবতাম হয়তো বাইরে পড়াশোনা বা চাকরি করছে। কিন্তু তারা যে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন, পাড়ার কেউই টের পাননি।
কৌতূহলবশত পাড়ারই এক ব্যক্তি রোববার এক স্বেচ্ছাসেবী সংস্থাকে জানায় যে, মেহতা পরিবারের বাকি সদস্যদের বহু দিন বাইরে বেরতে দেখা যাচ্ছে না। খবর পেয়েই কিসানপাড়ায় ওই সংস্থার কর্মীরা হাজির হন মেহতা বাড়িতে। তখন বাড়িতে নবীন ছিলেন না। দরজা ধাক্কাধাক্কি করে না খোলায় শেষ পর্যন্ত ভেঙে ঢোকেন ওই সংস্থার কর্মীরা।
আরো পড়ুন: বেকার নূপুর থাকেন কোটি টাকার ফ্ল্যাটে, মাসে জিম খরচই ৩০ হাজার
ঘরে ঢুকতেই কটু গন্ধ পান তারা। দেখেন চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মল-মূত্র, পঁচা আধখাওয়া খাবার। আর মেঝেতে পড়ে রয়েছেন কঙ্কালসার তিনটি মানুষ। গায়ে কোনো পোশাক ছিল না তাদের। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং এক জন নারী।
ওই সমাজসেবী সংস্থার কর্ণধার জানান, দুইজন পুরুষের চুল বেড়ে হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছিল। দাড়ি বেড়ে যাওয়ায় মুখটাই ঠিক করে বোঝা যাচ্ছিল না।
আরো পড়ুন: ডিভোর্সি পরিচয় দিয়েই ৩০ কোটি টাকার মালিক এসএসসি পাস সাদিয়া
নবীন জানান, ১০ বছর ধরে নিজেদের ঘরে বন্দি করে রেখেছিল ছেলেমেয়েরা। বার বার ওদের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি।
কিন্তু কেন এ ভাবে নিজেদের ঘরবন্দি করলেন তারা?
এ প্রসঙ্গে নবীন জানান, ১০ বছর আগে তার স্ত্রী মারা গিয়েছিল। প্রচন্ড আঘাত পেয়েছিল ছেলেমেয়েরা। তার পর হঠাৎই নিজেদের ঘরবন্দি করলো।
স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার জানিয়েছেন, উদ্ধার হওয়া এই পুরুষ এবং নারী কেউই মানসিক ভাবে ভারসাম্যহীন নন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।