ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ১৪ ডিসেম্বর ২০২০
জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন নামের ট্যাঙ্কারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

এদিকে ট্যাঙ্কারটির মালিকানা প্রতিষ্ঠান বিডব্লিউ গ্রুপও এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ট্যাঙ্কারটির ক্ষয়-ক্ষতি হলেও সেখানে অবস্থানরত ২২ জন ক্রু নিরাপদে রয়েছেন। তবে ট্যাঙ্কারটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!