ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ১২ সেপ্টেম্বর ২০২০
মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত
ছবি: সংগৃহীত

মালির দক্ষিণাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত হয়েছেন। তাদের একজন ছিলেন গর্ভবতী। আর এটি ছিল সংঘাতপূর্ণ এ দেশে সর্বশেষ সহিংস ঘটনা।

আঞ্চলিক সরকারি প্রসিকিউটর দ্রামানি দিয়ারা জানান,শুক্রবার দক্ষিণাঞ্চলীয় সিকাসো অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে কেবলমাত্র অ্যাম্বুলেন্সের চালক প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা এএফপি’কে বলেন, চালককে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের বিভিন্ন ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে প্রথম ছড়িয়ে পড়া ইসলামি জঙ্গি তৎপরতা দমনে দেশটি লড়াই করে যাচ্ছে। মালিতে এ সংঘাতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!