[ আন্তর্জাতিক ]
ভারতের সংসদ ভবনে আগুন
ছবি: সংগৃহীত
ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এডিটিভি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এরইমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনের সূত্রপাত কোথায় তা এখনো জানা যায়নি। নিরাপত্তা রক্ষীরা পুরো এলাকাকে ঘিরে রেখেছে।
করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সংসদ অধিবেশন। সাময়িক কিছু কাজ ছাড়া কোনো অধিবেশন এখনো পর্যন্ত শুরু হয়নি। অন্যান্য ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন পরিমান জানা যায়নি।
সূত্র: এএনআই ও এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!