প্রসব বেদনায় কাতরানো মায়ের মুখে হাসি ফুটলো বিস্ফোরণের পরই
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ইমানুয়েল। পাশেই তার স্বামী, সন্তানের আগমনের মুহূর্তটি ভিডিও ধারণ করছিলেন তিনি। এমন সময়ই বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে ওঠে পুরো শহর। হাসপাতালেরও অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতেই পুত্রসন্তান জন্ম দিলেন ওই নারী। নবজাতকের নাম রাখা হয়েছে জর্জ।
লেবাননের বৈরুতের সেন্ট জর্জ হাসপাতালে এই ঘটনা ঘটে। ইমানুয়েলের নারীর স্বামী এডমন্ড সেই ঘটনার ভিডিও ধারণ করেছেন। পরে তিনি ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করেন।
এডমন্ড বলেন, বিস্ফোরণের সময় ডাক্তার ও নার্সরা মিলে আমার স্ত্রীকে প্রসব করানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রায় ২০ সেকেন্ড যেন কানে কিছুই শুনিনি আমরা। সেসময় চারিদিকে স্ত্রীকে খুঁজছিলাম। কারণ ফ্যানগুলো খুলে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম, আমার স্ত্রী হয়তো আঘাত পেল, কিংবা সন্তান আহত হলো।
.png)
তিনি বলেন, বিস্ফোরণের দেড় ঘণ্টা পর আমি বাবা হই। আমি ভয় পেয়েছিলাম। কারণ আমার স্ত্রীর চারপাশেই ছিল কাচের জিনিস। সে কারণে প্রথমে তাকে বিছানাসহ ওই জায়গা থেকে সরিয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম। পরে তাকে সনাতন পদ্ধতিতে প্রসব করানো হয়।
জানা গেছে, ইমানুয়েল ও নবজাতক জর্জ সুস্থ আছেন। বিষাদের মধ্যেও পুরো হাসপাতালে কয়েক সেকেন্ডের জন্য উচ্ছ্বসিত ছিল।