ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় বাংলাদেশি নারী মেরিনা তাবাসসুম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ২১ জুলাই ২০২০
বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় বাংলাদেশি নারী মেরিনা তাবাসসুম
স্থপতি মেরিনা তাবাসসুমের ফাইল ছবি।

বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নাম। চলতি বছরের জন্য বুদ্ধিজীবীর এ তালিকা করেছে ব্রিটেনভিত্তিক ম্যাগাজিন প্রসপেক্ট।

গত ১৪ জুলাই ম্যাগাজিনটি জানায়, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবন নির্মাণের প্রথম সারিতে রয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি পৃথিবীর জন্য উপযুক্ত নকশার ওপর নিয়মিত কাজ করছেন। সম্প্রতি তিনি স্থানীয় কাঁচামাল ব্যবহার করে কম ওজনের ঘর নির্মাণের সফলতা দেখিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় টেরাকোটা ইট দিয়ে নির্মিত বায়তুর রউফ মসজিদের নকশাও করেন মেরিনা। ওই মসজিদ বন্যা প্রতিরোধক। নকশাটি রীতিমতো সুলতানি আমলের কথা স্মরণ করিয়ে দেয়। ওই মসজিদটির স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার জিতেছে।

মেরিনা তাবাসসুমকে বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় রাখা হয়েছে। ছবি: প্রসপেক্ট।

Advertisement

এছাড়া আরেক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর সঙ্গে মিলিতভাবে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘরের নকশা করেন মেরিনা।

২০১৫ সাল থেকে মেরিনা তাবাসসুম নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান আর্কিটেক্টস (এমটিএ) পরিচালনা করছেন। বিশ্বের বিভিন্ন দেশ কতটুকু ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তা নিয়ে গবেষণা করে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এছাড়া মেরিনা কাউন্টার পাঞ্চ ও থট জার্নালের নিয়মিত লেখক।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!