ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে হঠাৎ বাড়লো বাড়ি বিক্রির পরিমাণ

আন্তর্জাতিক ডেস্ক  
প্রকাশিত: ১৬:৩৬, ২৪ জুন ২০২০
যুক্তরাষ্ট্রে হঠাৎ বাড়লো বাড়ি বিক্রির পরিমাণ
বাড়ি বিক্রির করতে বিজ্ঞাপন দিয়েছে ব্যবসায়ীরা।

করোনাভাইরাসের সংকটের সময় হঠাৎ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন খাত। গত মাসেই খাতটিতে বিক্রি বেড়েছে ১৬.৬ শতাংশ। দেশটিতে করোনার সর্বোচ্চ তাণ্ডবের মাস এপ্রিলে আবাসন খাতে বাড়ি বিক্রির পরিমাণ ছিল ৮ দশমিক ৭ শতাংশ। 

মঙ্গলবার কমার্স ডিপার্টমেন্ট জানায়, মে মাসে নতুন বাড়ি কিনতে একটি পরিবারকে ব্যয় করতে হয় ছয় লাখ ৭৬ হাজার ডলার। এটি প্রত্যাশার চেয়ে বেশি ছিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০১৯ সালের মে মাসে বাড়ি বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭ শতাংশ।

বাড়ি বিক্রির বিষয়টিতে অর্থনীতির জন্য আশাব্যঞ্জক মনে করা হচ্ছে। করোনার মহামন্দার পরই অনেক মানুষ বেকার হয়েছেন। তাই বাড়ি বিক্রিও বেড়েছে। এ বিক্রিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

Advertisement

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাসের তাণ্ডবের সময় সামাজিক দূরত্বের কারণে মার্চ ও এপ্রিল মাসে ক্রেতাদের স্বাগত জানাতে পারেনি বাড়ি নির্মাতারা। কিন্তু আগে নির্মাণ করা বাড়ির সংকটের কারণে নতুন বাড়ির চাহিদা বেড়েছে। এছাড়া রেকর্ড পরিমাণ সুদের হার কমেছে। তাই নতুন বাড়ি ক্রেতার ক্রয় ক্ষমতা অনেকের হাতের নাগালে এসেছে।

সূত্র- আরকানশাস ডেমোক্রেট গেজেটের

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!