ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এবার ভারতের বিহারের একাংশ দাবি করলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬, ২২ জুন ২০২০
এবার ভারতের বিহারের একাংশ দাবি করলো নেপাল
ফাইল ছবি

চীন-ভারত সীমান্ত সংঘাতের মধ্যেই এবার ভারত বিরোধী পদক্ষেপ নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে নেপাল ওই অঞ্চল নিজেদের দাবি করছে।

বন্যা নিয়ন্ত্রণ অধিদফতরের প্রকৌশলী উমা নাথ রাম দ্য টেলিগ্রাফ’কে বলেন,  প্রায় প্রতি বর্ষা মৌসুমে বন্যার সৃষ্টি করে এবং প্রতি বছর বাঁধটি মেরামত করা হয়। আমরা এটিকে আরো শক্তিশালী করতে এবং এর উচ্চতা ৩.৬ কিমি বরাবর কাজটি শেষ করেছি। “তবে নেপাল থেকে আসা কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা আমাদের আর কোনো পদক্ষেপ নিতে বাধা দিয়েছেন।

রাম আরো বলেন, নেপালের কর্মকর্তারা ৩.১ কিলোমিটার প্রসারিত কাজ শেষ হওয়ার পরেই আপত্তি শুরু করেছিলেন। তবুও, নেপালিরা এসে প্রকল্পটি বন্ধ করার আগে তিনি এবং তার দল একরকম আরো ৫০০ মিটার কাজ শেষ করতে পেরেছিলেন।

এই ঘটনায় ভারত বলছে, এটি ঐতিহাসিক প্রমাণ ও ঘটনাবলি সমর্থিত নয়। তাই নেপালের এই দাবি তারা প্রত্যাখ্যান করেছে। বিহারের সাথে নেপালের ৭২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভারতের পানি সম্পদ বিভাগ (ডব্লিআরডি) কর্তৃপক্ষ বিহারের পূর্ব চাম্পারান জেলার লাল বকেয় নদীর ওপর বাঁধ নির্মাণে নেপালের বাধা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!