দেশের বাজারে ৪৮ মেগাপিক্সেলের রিয়েলমি ‘সিক্স আই’
সিক্স সিরিজের নতুন স্মার্টফোন ‘সিক্স আই’ দেশের বাজারে এনেছে রিয়েলমি। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার এই স্মর্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট। যা গেমিং অভিজ্ঞতার পাশাপাশি দৈনন্দিন সকল কাজে দেবে অনন্য পারফরমেন্স।
রোববার অনলাইনে এক অনুষ্ঠানে মাধ্যমে সিক্স সিরিজের নতুন সংযোজন রিয়েলমি সিক্স আই এবং এআইওটি অডিও ডিভাইস রিয়েলমি বাডস এয়ার নিও উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
রিয়েলমি সিক্স আই এ আছে মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট, যা অক্টাকোর প্রসেসর ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করে। স্মার্টফোনটির পেছনে কোয়াড ক্যামেরা সেটাপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স।
.png)
আর সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। সিক্স আইএ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট যা ১৮ ওয়াটের কুইক চার্জ সমর্থন করে। ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট রমের সিক্স আই পাওয়া যাবে মিল্ক হোয়াইট এবং গ্রিন টি-এই দুই রঙে। রিয়েলমি সিক্স আই এর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা।
এছাড়া সঙ্গীত প্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে রিয়েলমি বাজারে নিয়ে আসছে বাডস এয়ার নিও। এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ‘আর ওয়ান’ অডিও চিপসেট এবং ব্লুটুথ ৫.০। ফলে এটি একই সাথে একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে। একবার চার্জে নিরবচ্ছিন্নভাবে তিন ঘণ্টা গান শোনা যাবে। আর চার্জিং কেস ব্যবহারে এ সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘণ্টা।
নতুন দুটি ডিভাইস প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, আমরা সব সময় তরুণদের সৃজনশীলতার ওপর জোর দেই। সে লক্ষ্যেই আমরা টেক-ট্রেন্ডি স্মার্টফোনের পাশাপাশি চমকপ্রদ ডিজাইনের বিভিন্ন এআইওটি সামগ্রী নিয়ে আসছি। এতে করে ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরো সমুন্নত হবে।