[ স্বাস্থ্যকথা ]
এই উপায়ে ১৫ দিনে ভুঁড়ি কমবে আপনার, খুশি হবে স্ত্রী
ফাইল ছবি
ডায়েট করেছেন, রোজ গ্রিণ টির সঙ্গে ব্যায়ামও করছেন, তবুও ভুঁড়ি যেভাবে যেমন ছিল তেমনই আছে! কোনো কিছুতেই কমাতে পারছেন না ভুঁড়ি? এ নিয়ে স্ত্রীর খোঁটাও শুনতে হচ্ছে রীতিমতো?
এমন সমস্যা হতে থাকলে কয়েকটি ঘরোয়া টোটকা আপনাকে রেহাই দিতে পারে ওজন বেড়ে যাওয়ার সমস্যা থেকে। আর এই সুযোগে খুশি হবে আপনার স্ত্রীও!
বেশ কয়েকটি ওজন কমাবার পানীয় রয়েছে যা ঘরেই আপনি বানিয়ে নিতে পারেন-
লেবু-মধু
গরম পানিতে লেবুর রস ও মধু দিয়ে পান করলে তা শরীরের পক্ষে খুবই ভাল। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আসে সুস্থতা। কমে যায় ওজন।
হলুদ পানি
পানিতে হলুদ দিয়ে ফুটিয়ে নিন। এই পানি শরীরকে ফিট রাখে। এতে দারচিনি গুঁড়ো দিয়ে পান করে নিন। কমবে ওজন।
আদা লেবু
ফুটন্ত পানিতে আদা লেবুর রস দিয়ে দিন। খানিক বাদে তা অল্প ঠাণ্ডা হলে পান করুন। যদি মিষ্টি দিতেই হয়, তাহলে এতে দিন দারচিনি।
জিরা পানি
পানিতে ভিজিয়ে রাখুন জিরা। তারপর পানি খানিকটা ফুটিয়ে নিন। সেই পানি থেকে জিরা ছেঁকে ফেলে দিন। বাকি পানি পান করে নিন। এক চিমটে সৈন্ধব লবণ এতে মিশিয়ে নিন। এতেই মিলবে আরাম।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!